শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

আনসারের উচ্চপর্যায়ে বড় রদবদল

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩৬৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীর উপ-মহাপরিচালক (ডিডিজি) পদমর্যাদায় ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা-১ এর উপ-সচিব ফৌজিয়া খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- আনসার একাডেমির ডেপুটি কমান্ডার নুরুল হাসান ফরিদীকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের ডিডিজি সাইফুল্লাহ রাসেলকে সদর দপ্তরে (অপারেশন), খুলনা রেঞ্জের ডিডিজি শাহ আহমদ ফজলে রাব্বীকে রাজশাহী রেঞ্জে, সিলেটের ডিডিজি মোহাম্মদ আবদুল আউয়ালকে ময়মনসিংহ ও রাজশাহী রেঞ্জের ডিডিজি কামরুন নাহারকে আনসার একাডেমির ডেপুটি কমান্ডার করা হয়েছে। এছাড়া সদর দপ্তরের ডিডিজি অপারেশন ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে, ময়মনসিংহ রেঞ্জের ডিডিজি সাইফুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে, বরিশাল রেঞ্জের ডিডিজি আশরাফুল আলমকে ঢাকা রেঞ্জে এবং ঢাকা রেঞ্জের ডিডিজি জিয়াউল হাসানকে সিলেট রেঞ্জ বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions