শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে নদীর স্রোতে ভেসে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩১০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় চেঙ্গী নদীর স্রোতে ভেসে শ্রেষ্ঠ চাকমা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুর মারা এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নদীতে ডুবে মৃত শ্রেষ্ঠ চাকমা ওই এলাকার বাসিন্দা পেশায় সিএনজি অটোরিকশা চালক মৃদুল চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে নদীর পাশে মাঠে খেলতে যায় শ্রেষ্ঠ চাকমা। খেলার এক পর্যায়ে সে চেঙ্গী নদীর স্রোতে কবলে পড়ে ভেসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরাফাত হোসেন জানান, হাসপাতালে শ্রেষ্ঠ চাকমা নামের তিন বছরের বাচ্চাকে আনা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক দেখভাল করে তাকে মৃত ঘোষণা করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions