শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটিতে যুবদলের বিক্ষোভ,সকল অনিয়ম দুনীতির বিচার করা হবে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩২৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আওয়ামী লীগের খুন,গুম ও লুটপাটের প্রতিবাদে রাঙ্গামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বিএনপি’র জেলা কার্যালয় থেকে বের হয়ে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয় এসে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাদাত সায়েম। প্রধান অতিথি বলেন, বিগত ১৫বছর আওয়ামী লীগের নির্যাতন, লুটপাট, টেন্ডারবাজি, জায়গা দখল, প্রকল্প দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎসহ সকল অনিয়ম দুনীতির বিচার করা হবে। রাঙ্গামাটি সকল সংস্থার পরিবর্তন চাই। জেলা ক্রীড়া সংস্থা ও রেডক্রিসেন্টটের পদ থেকে আওয়ামী লীগ পন্থীদের পদত্যাগ করতে হবে।

বক্তারা বলেন, রাঙ্গামাটিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সারা দেশের ন্যায় গত ১৫ বছর সাধারণ মানুষের অধিকার লুন্ঠন করেছে।ওইসব লুটপাটের হিসাবসহ সকল মামলা হামলার বিচার করতে হবে। রাঙ্গামাটিতে যারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী। শহর যুবদল নেতা সিরাজুল মোস্তফা,যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুফ চৌধুরীসহ আরো অনেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions