শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

আগামী ২৪ ঘন্টার মধ্যে সবাইকে পদত্যাগের দাবি-রাঙ্গামাটি জেলা পরিষদ ও পৌরসভার মেয়রকে আল্টিমেটাম

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪৮০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আগামী ২৪ ঘন্টার মধ্যে সবাইকে পদত্যাগের দাবিতে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানসহ সকল সদস্যদের ও পৌরসভার মেয়রকে আল্টিমেটাম দিয়েছেন রাঙ্গামাটি বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা ৪দফা দাবি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীদের ৪ দফা দাবি সমূহ- ১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সাবেক সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও সহযোগী মহাজোটের শরীক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকার তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।
৪.প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।
উল্লেখিত পদযাত্রা থেকে শেখ হাসিনাসহ ছাত্র হত্যায় জড়িত সকল ব্যক্তির ফাঁসি দাবি করে বিভিন্ন স্লোগান দেন বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা।
এব্যাপারে জানতে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও মেয়র আকবর হোসেন চৌধুরীকে মুঠোফোন নম্বরে ফোন দেওয়া হলে তাদের কাউকে পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions