শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য বৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়া সহ সকল কারাবন্ধীর মুক্তির দাবীতে রাঙ্গামাটি জেলা বিএনপির মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৬০৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-দেশের মানুষ আজ না খেয়ে আছে, এখন পুরো বাংলাদেশে নিরব দূর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার। তিনি বলেন, দেশের মানুষ হত্যা, গুম ও নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু কেউ মুখ খুলতে পারছে না। শেখ হাসিনার এক নায়কতন্ত্রের কারণে যেই কথা বলবে তাকে গুম করা হচ্ছে। এই দেশের মানুষকে নির্যাতিত এই সরকারের হাত থেকে রক্ষা করতে ও বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্ধীদের মুক্তি করতে রাজপথে আন্দোলন ছাড়া আর কোন উপায় নেই বলে মন্তব্য করেন তিনি।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম ভ’ট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জাসাস সভাপতি কামাল হোসেন, ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার।
রাঙ্গামাটি জেলা বিএপির কার্যালয়ের সম্মুখে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধনে রাঙ্গামাটি জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions