শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট প্রস্তাব বাইডেনের

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৫৫৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেটের প্রস্তাব করেছেন। তিনি দাবি করেছেন, চীনের সাথে তাল মিলিয়ে চলার জন্য তিনি এই বিশাল সমারিক বাজেট প্রস্তাব করছেন। তবে বাস্তবতা হচ্ছে, পেন্টাগনের জন্য মার্কিন সরকার যে পরিমাণ সামরিক বরাদ্দ দেয়, চীন তার এক-চতুর্থাংশ ব্যয় করে। খবর পার্সটুডের।

গতকাল বৃহস্পতিবার সরকারি ব্যয় এবং উচ্চ করের জন্য বাজেট পরিকল্পনা উন্মোচন করেন বাইডেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সে হিসেবে এবারের বাজেটকে অনেকটা নির্বাচনী বাজেট হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ অর্থবছরের জন্য বাইডেন যে বাজেট প্রস্তাব করেছেন তাতে বার্ষিক সামরিক ব্যয় বাড়িয়ে ৮৪২ বিলিয়ন ডলারে নেয়া হয়েছে যা গত বছরের চেয়ে ২৬ বিলিয়ন ডলার বেশি।
হোয়াইট হাউস থেকে দেয়া বিবৃতি অনুসারে, বাজেটে পেন্টাগনের প্যাসিফিক ডিটারেন্স ইনিশিয়েটিভ-এ ৯১ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে, যার লক্ষ্য চীনের মোকাবেলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি জোরদার করা।

মার্কিন পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণের জন্য ৩৭.৭ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হচ্ছে। এছাড়া, যুদ্ধজাহাজ নির্মাণের জন্য অজ্ঞাত পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হবে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের জন্য রাখা হয়েছে ৬০০ কোটি ডলার। উল্লেখ্য, বাইডেনের প্রস্তাবিত বাজেট চীনের সামরিক বাজেটের প্রায় চার ‍গুণ বেশি। চীনের সামরিক বজেট ২২৫ বিলিয়ন ডলার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions