শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ,কেনিয়ার সংসদে আগুন, পুলিশের গুলিতে নিহত ১০

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৪৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিতর্কিত একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিক্ষোভ হয়েছে। ওই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলিতে মঙ্গলবার অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। খবর রয়টার্সের।

বিক্ষোভকারীরা দেশটির সংসদ ভবনের কিছু অংশ জ্বালিয়ে দিয়েছে। কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হলে পুলিশ গুলি চালায়।

ভিভিয়ান আচিস্তা নামের একজন প্যারামেডিক ডাক্তার বলেছেন, অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। রিচার্ড এনগুমো নামের আরেক প্যারামেডিক বলেছেন, গুলিতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তিনি সংসদ ভবন প্রাঙ্গণ থেকে দুইজন আহত বিক্ষোভকারীকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছিলেন।

রয়টার্সের একজন সাংবাদিক সংসদ ভবনের বাইরে অন্তত পাঁচজন বিক্ষোভকারীর লাশ দেখতে পেয়েছেন।

সংসদ ভবনে প্রবেশের চেষ্টাকারী বিক্ষোভকারী ডেভিস তাফারি রয়টার্সকে বলেন, আমরা সংসদ বন্ধ করতে চাই এবং প্রত্যেক এমপির পদত্যাগ করা উচিত। আমাদের একটি নতুন সরকার গঠন হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত বিলটি পাসের পর সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন।

শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে কেনিয়াজুড়ে বিক্ষোভ হচ্ছে। ওই বিলের কিছু বিষয় সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিল চান বিক্ষোভকারীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions