শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

মেক্সিকো সীমান্তে ৪ মার্কিন নাগরিক অপহৃত, দাবি এফবিআই’র

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৭৪০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মেক্সিকোর সীমান্ত পাড়ি দেওয়ার সময় অপহরণের শিকার হয়েছেন চার মার্কিন নাগরিক।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ দাবি করেছে।
সোমবার সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার উত্তর-পূর্ব মেক্সিকোর সীমান্ত এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, একটি গাড়িতে করে তামাউলিপাস রাজ্যের মাতামরোস সীমান্ত অতিক্রম করছিলেন ওই চার মার্কিন নাগরিক। এ সময় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাদের অন্য একটি গাড়িতে তুলে ঘটনাস্থল থেকে নিয়ে যায় অস্ত্রধারীরা। ঘটনাটি তদন্ত করছে মার্কিন ও মেক্সিকান গোয়েন্দারা।

অপহৃত মার্কিন নাগরিকদের পরিচয় প্রকাশ করেনি এফবিআই। তবে যে মিনিভ্যানে করে তারা ভ্রমণ করছিলেন সেটির লাইসেন্স প্লেটে নর্থ ক্যারোলাইনা রাজ্যের নাম রয়েছে।

প্রসঙ্গত, অনিয়িন্ত্রত অপরাধী কার্যকলাপের কারণে নাগরিকদের মেক্সিকোর কয়েকটি রাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তামাউলিপাস সেগুলোর একটি। এ রাজ্যটি অপহরণ এবং অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের জন্য বিশেষভাবে আলোচিত। সূত্র: সিএনএন, সিবিএস নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions