শিরোনাম
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির

মুকুটে নতুন পালক, বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় আলিয়া ভাট

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৬৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সদ্য মা হয়েছেন। সংসার, মেয়ে সামলে অল্প অল্প করে কাজেও ফিরেছেন আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে তার একেবারে হ্যাপি হ্য়াপি ফিলিং। তবে এতো কিছুর মাঝে আলিয়ার মুকুটে যোগ হলো নতুন পালক। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, যারা আন্তর্জাতিক মঞ্চ জয় করছেন, তাদের পিছনে ফেলে আন্তর্জাতিক ক্ষেত্রে ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় নাম লিখিয়ে ফেললেন আলিয়া ভাট।

সম্প্রতি ভ্যারাইটি ম্যাগাজিন এক তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জায়গা করে নিলেন তিনি।
ম্যাগাজিনটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল দারুণ চমৎকারভাবে শুরু করেন আলিয়া। ‘গাঙ্গুভাই কাঠিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ ও ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’ দিয়ে বছর শুরু করেন তিনি। স্বামী রণবীর কাপুরের সঙ্গেও দেখা গেছে তাকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। ইতিমধ্যে একটি কন্যাসন্তানকেও স্বাগত জানিয়েছেন এই তারকা জুটি। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’-এ গ্যাল গ্যাডটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এভাবে বলিউডকে অসাধারণ উপহার দিচ্ছেন এ নায়িকা।

এদিকে প্রভাবশালী নারীর তালিকায় মিলি অ্যালকুক, এমিলি কেরির মতো হলিউড তারকাদেরও নাম উঠে এসেছে। সূত্র: ভ্যারাইটি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions