শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবানে ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রী আটক

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৬৩ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে ইয়াবা বড়িসহ নয়ন চৌধুরী (৪৫) ও বেবি চৌধুরী (৩৫) নামে এক দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া থেকে তাদের আটক করা হয়।

নয়ন চৌধুরী বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পাড়া এলাকার অরুন চৌধুরীর ছেলে ও বেবী চৌধুরী নয়ন চৌধুরীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এপিবিএন এর সদস্যরা। এসময় ইয়াবা কারবারি নয়ন চৌধুরী ও তার স্ত্রীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০৫টি ইয়াবা বড়ি এবং পাঁচটি মোবাইল সেট জব্দ করা হয়। জব্দ ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২১ হাজার ৫শ টাকা।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বান্দরবানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজ ও জনগণের জান-মাল, আইন-শৃঙ্খলা রক্ষায় এপিবিএন সর্বদা সচেষ্ট রয়েছে।

আটক নয়ন চৌধুরী বান্দরবানের অন্যতম মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে ইতোপূর্বে আরও মামলা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions