শিরোনাম
বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম ৬টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে যাবে ভোটের সরঞ্জাম তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষীয় সংসদসহ বিএনপির ইশতেহারে ৩৫ প্রস্তাবনা পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ,জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে বিএনপির ইশতেহার তুলে ধরছেন তারেক রহমান, ফ্যামিলি কার্ড চালুসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় গেলে শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন করবে–বিএনপি নির্বাচনী ইশতেহার ২০২৬ কক্সবাজারের ৪টি আসনের ৫৯৮ কেন্দ্রের ৩২৯টি ঝুঁকিপূর্ণ কেন জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশে আপত্তি?

বান্দরবানে কেএনএফ হাতে প্রাণ গেল লারাম বমের

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪৯ দেখা হয়েছে

বান্দরবান:-বান্দরবানের রুমা উপজেলা অপহরণের পর কেএনএফের হাতে প্রাণ গেল লালরাম চনহ বম (লারাম) (৪৩)। দুর্গম এলাকা গহীন জঙ্গল থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

১০ ফেব্রুয়ারী দুপুরে রুমা সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের হারমন পাড়া পার্শ্ববর্তী রুনতং খুমী এলাকায় পাহাড়ে একটি খাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে বগালেক পাড়ার সাংরিয়াম বমের বড় ছেলে বগালেকের কটেজ ও খাবার হোটেল ব্যবসায়ী বলে জানা গেছে।

সত্যতা নিশ্চিত করেছেন রুমা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় বগালেক পাড়া গীর্জায় কীর্তন চলাকালে পাহাড়ের বিছিন্নবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট(কেএমএফ)র দল পরিহিত হাতে অস্ত্র দিয়ে একটি দল গীর্জায় প্রবেশ করে। পরে সেই গীর্জায় ভিতর থেকে লালরামচনহ বম(লালরাম) তাঁর পিতা সাংলিয়াম বম, স্ত্রী নুজিং বমসহ পাঁচজনকে ডেকে পাহাড়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় । পিতা ও স্ত্রীসহ চারজনকে গভীর রাতে ছেড়ে দিলেও লালরাম বমের খোঁজ মেলেনি।

নিহত (লালরাম) বমের ছোট ভাই লালকিম বম বলেন, আজ সকালে জানতে পারি একটি গলিত লাশ সন্ধ্যান পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে বগালেক পাড়া নিয়ে আসার পর আমার ভাবী বড় ভাইয়ের লাশ হিসেবে সনাক্ত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, লালরাম বম জনসংহতি সমিতি রুমা উপজেলায় সক্রিয় কর্মী ছিল। আর তথ্য আদান প্রদান করার সন্দেহে লালরাম বমকে তুলে নিয়ে গেছে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে লালরামের আত্মীয় স্বজন দাবি গত তিন চার বছর আগে থেকে জেএসসের সাথে যোগাযোগ নেই।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। আইনী প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions