শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

মুক্তি পেল নতুন দুই সিনেমা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭২৯ দেখা হয়েছে

ডেস্করিপোট:-পহেলা ফাল্‌গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার দেশের ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল গ্রামীণ গল্পের দুই সিনেমা। এগুলো হলো ‘কথা দিলাম’ ও ‘মন দিয়েছি তারে’। জানা গেছে, ১৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রকিবুল আলম রাকিব পরিচালিত ‘কথা দিলাম’। অন্যদিকে, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা ‘মন দিয়েছি তারে’ ১৫ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

‘কথা দিলাম’ সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম। বিডি২৯ মাল্টিমিডিয়া নিবেদিত জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটির সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।

এ সিনেমায় পাঁচটি গান রয়েছে। সবগুলো গানই লিখেছেন জসিম উদ্দিন আকাশ। গেয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি করসিত দাস। যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে কথা দিলাম: চিত্রামহল (পুরান ঢাকা), বিজিবি অডি (ঢাকা), আনন্দ (ফার্মগেট, ঢাকা), সেনা অডি (সাভার), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), মডার্ন সিনেমা (দিনাজপুর), তামান্না সিনেমা (সৈয়দপুর), রাজিয়া সিনেমা (নাগরপুর), মাধবী সিনেমা (মধুপুর), রুনা সিনেমা

(চালাকচর), স্বপ্নপুরী (শ্রীনগর), পূর্বাসা সিনেমা (শান্তাহার), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর)। এদিকে, ‘মন দিয়েছি তারে’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ ও নায়িকা অমৃতা খান। সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনা সংস্থা সামি বাণী চিত্র’র প্রযোজক মো. সাইফুল ইসলাম।

সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মন দিয়েছি তারে’ সিনেমায় আরো অভিনয় করেছেন সুজাতা, সাগর, কাকন শাহা, সাদেক বাচ্চুসহ আরো অনেকে। যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে মন দিয়েছি তারে: নন্দিতা সিনেমা (সিলেট), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), সিনেমা প্লেস-(চট্টগ্রাম),

ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), মধুবন সিনেমা (বগুড়া), শংখ সিনেমা (খুলনা), সত্যবতী সিনেমা (শেরপুর), মোহন সিনেমা (হবিগঞ্জ), চন্দ্রিমা সিনেমা (শ্রীপুর, সাভার), মমতা সিনেমা (মাধবদী), গুলশান সিনেমা (নারায়ণগঞ্জ), চাঁদ মহল সিনেমা (কাঁচপুর), গীত সিনেমা (ঢাকা), আজাদ সিনেমা (ঢাকা), নিউ গুলশান সিনেমা (জিনজিরা)।বাংলানিউজ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions