শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

বান্দরবানের রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৬৭ দেখা হয়েছে

বান্দরবান:-বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রুমা উপজেলা ভ্রমণে এখনো নিষেধাজ্ঞা রয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা বাতিল করা হলো। বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলার মধ্যে রুমা ছাড়া অন্যান্য উপজেলায় আগের মতো পর্যটকেরা ভ্রমণ করতে পারবেন।

এর আগে বান্দরবানের রোয়াংছড়ি-রুমা উপজেলার দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৮ অক্টোবর রোয়াংছড়ি-রুমা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমে দেওয়া হয়েছিল এই নিষেধাজ্ঞা। আলীকদম-থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ১১ ডিসেম্বর রুমা-রোয়াংছড়ি ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions