শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়ির দীঘিনালায় গভীর রাতে আগুনে পুড়ল ১৪ বসতঘর

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউপির উত্তর থানা পাড়ায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে ১৪ বসতঘর পুড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে আগুনে ১৪ বসতঘর পুড়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা জানেন না আবাসিক প্রকৌশলী। গতকাল বুধবার রাত পৌনে ৩টায় দীঘিনালার উত্তর থানা পাড়ায় এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বুধবার গভীর রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর দীঘিনালা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও খাগড়াছড়ি সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় পৌনে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডে বসতঘর, আসবাবপত্র, বই, টাকা, ছাগল, হাঁস, মুরগি ও টাকা পুড়ে গেছে। এ সময় স্থানীয় মো. মোবারকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে চারদিকের মানুষ সহযোগিতার জন্য ছুটে আসেন। বিদ্যুৎ সংযোগ বন্ধ না করার কারণে আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে পারছেন না। ফলে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’

পুড়ে যাওয়া বসতঘরের মালিক মো. শাহিন বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে দীঘিনালা আবাসিক প্রকৌশলী অধিদপ্তরে ফোন করে জানানো হলেও তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। অন্তত ৩০ মিনিট পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে করে আগুন নিয়ন্ত্রণ ব্যাঘাত ঘটে। আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।’

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, ‘আমাদের খাগড়াছড়ি ও দীঘিনালা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরে-নবী বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে দেরি হওয়ায় আমাদের কাজের ব্যাঘাত ঘটেছে। তা ছাড়া আগুন নিয়ন্ত্রণে আমাদের যৌথ চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আনুমানিক ১ কোটির টাকার সম্পদ পুড়েছে।’

দীঘিনালা আবাসিক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সন্তোষ চাকমার কাছে দীঘিনালার অগ্নিকাণ্ডের ঘটনা ও বিদ্যুৎ বিভাগের গাফিলতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দীঘিনালা অগ্নিকাণ্ডের ঘটনা আমার জানা নেই।’

এ সময় তিনি আরও বলেন, ‘দীঘিনালা কোথায় অগ্নিকাণ্ড হয়েছে তা জানি না। আমার মোবাইলে কল করা হয়নি। আমাকে কল করা হলে বলে দিলেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে বলে দিতাম।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions