শিরোনাম
কক্সবাজারে পার্বত্য মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মাছ ও পরিবেশে মাইক্রোপ্লাস্টিক, বাড়ছে স্বাস্থ্যঝুঁকির উদ্বেগ স্বৈরাচারের ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার সমর্থন ওআইসি’র আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ঘুষ-দুর্নীতির অভিযোগ ৫ প্রকৌশলীর বিরুদ্ধে, বদলিই কি একমাত্র শাস্তি? রাঙ্গামাটির চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমার পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করতে চায় বাংলাদেশ– প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমার পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৩ নম্বর চিৎমরমে বন্যহাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারের হাতে ৩ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) কাপ্তাই উপজেলা পরিষদ হলরুম কিন্নরীতে আয়োজিত অনুষ্ঠানে নিহতের স্ত্রী সানুই মারমার হাতে এ চেক তুলে দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কর্ণফুলী রেঞ্জের কর্মকর্তা মো. ফজলে রাব্বী সরকার, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. এনামুল হক হাজারীসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিহত মংখ্যাইচিং মারমা (৫০) স্থানীয়ভাবে ‘মাস্টার’ নামে পরিচিত ছিলেন। তিনি কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের চিৎমরম বড়পাড়া এলাকার বাসিন্দা। গত ১২ এপ্রিল ২০২৬ রাতে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম চাকুয়া পাড়া এলাকায় বন্যহাতির আক্রমণে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার প্রায় ছয় মাস পর তাঁর পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করে বন বিভাগ।

এ বিষয়ে কর্ণফুলী রেঞ্জের কর্মকর্তা মো. ফজলে রাব্বী সরকার বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়। একই সঙ্গে বনাঞ্চলের বন্যপ্রাণী, বিশেষ করে হাতির ওপর কেউ যেন কোনো ধরনের আক্রমণ না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও জানান, বন্যহাতির আক্রমণে মানুষের বসতবাড়ির ক্ষতি হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা, কেউ আহত হলে সর্বোচ্চ ১ লাখ টাকা এবং কেউ নিহত হলে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions