রাঙ্গামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাগত চাকমা (১৯) ও শান্ত চাকমা (১৯) নামে আরও দুইজন আহত হয়েছেন। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা রাঙ্গামাটির বরকল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আহত স্বাগত চাকমার বাড়ি বরকল উপজেলার হরিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাগলকছড়া এলাকায়। তাঁর বাবা উদঙ্গমনি চাকমা ও মা চঞ্চলা চাকমা। অপর আহত শান্ত চাকমার বাড়ি আইমাছড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিয়াম পাড়ায়। তাঁর বাবা রিটেন চাকমা ও মা মলিনা চাকমা।

রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এসময় জেলা পরিষদের সদস্যগণ এবং পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলার ৪৭ টি মন্দিরকে ২৪ লাখ ৯১ হাজার টাকা বিতরণ করেন।

এরপর মন্ত্রী জেলা শহরের প্রাচীন কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় অংশ নেন। সেখানে রাঙ্গামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য এ্যাড: দীপেন দেওয়ান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইন শৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তার উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলার উন্নতি নিয়ে কথা বলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions