শিরোনাম
কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল, না খেলেই সেমিফাইনালে লিটনরা ট্রাম্পের ‘কিউবা ভেঙে পড়বে’ মন্তব্যের পর হাভানার পাশে চীন যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই অস্ত্র হাতে নিচ্ছেন ইরানি নারীরা স্ত্রীর ডেলিভারির ওষুধ কিনতে গিয়ে হাসপাতালে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ‘২ কোটি দেন, সব সই করে দেব’ লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত ‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযান, চট্টগ্রামে এক রাতে আটক ৩৫৪ দাবি মানা না হলে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে রাঙ্গামাটিতে বিজিবির বড় সফলতা: ২টি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমার বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ৩৩

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে দেশটির সামরিক বাহিনী মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৩ জন নিহত হয়েছে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় এক ত্রাণকর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে এই বিমান হামলা চালানো হয়েছে। ওই এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।

এলাকাটিতে কার্যক্রম পরিচালনাকারী একটি ত্রাণকর্মী দলের সদস্য ওয়াই হুন অংও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী দেশটির বিভিন্ন ফ্রন্টে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
রাখাইন রাজ্যের উত্তরে নদীর তীরে অবস্থিত কিয়াউকতাও শহর সম্পর্কে ওয়াই হুন অং বলেন, এই জায়গাটি সংঘর্ষস্থল থেকে বেশ দূরে এবং এই সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

তবে রয়টার্স ঘটনাটির বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে দেশটির সরকার বলেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শন করে।
আরাকান আর্মি ও ওয়াই হুন অংয়ের ভাষ্য অনুযায়ী, কিয়াউকতাওয়ের এই বিমান হামলা রাখাইনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions