শিরোনাম
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১ শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাজেকে সোলারভিত্তিক পানি সরবরাহ ও কৃষি সেচ প্রকল্পের উদ্বোধন সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল কক্সবাজার সৈকতে বসছে তিনদিনের পর্যটন উৎসব রাঙ্গামাটিতে আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করলেন মীর হেলাল রাঙ্গুনিয়ায় ফিজিবিলিটি স্ট্যাডির কাজ শুরু, উৎপাদন হবে দৈনিক ১০ কোটি লিটার পানি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘ ছোঁয়ার হাতছানি বান্দরবানের মারাইংতংয়ে জেলা পরিষদে কোন দুর্নীতি-অনিয়ম হলে ছাড় দেয়া হবেনা : পার্বত্য প্রতিমন্ত্রী

সাজেকে সোলারভিত্তিক পানি সরবরাহ ও কৃষি সেচ প্রকল্পের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে সুপেয় পানি ও কৃষি সেচের টেকসই সমাধান নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।Geographic Reference

তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর দৈনন্দিন পানির সংকট নিরসন এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে সোলার প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের বড় কংলাক পাড়ায় সুবিধাবঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সোলারভিত্তিক গৃহস্থালি পানি সরবরাহ ও কৃষি সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রকৃতিকে সুরক্ষা দিয়ে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পাহাড়ের প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, এ প্রকল্প শুধু স্থানীয় জনগোষ্ঠীর গৃহস্থালি পানির চাহিদা পূরণ করবে না, পাশাপাশি কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার করবে।পার্বত্য মন্ত্রণালয়

পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও টেকসই সমৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ মামুন ও সূপর্না দেব বর্মন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি স্থানীয় কৃষিতে সেচ সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করছেন এলাকাবাসী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions