পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:– ১৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পর্ষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) কে সম্মাননা স্মারক প্রদান ও শুভেচ্ছা বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নতুন চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, রাঙ্গামাটি জেলার উন্নয়ন কার্মকান্ডে কোন ধরনের বৈষম্য করা হবে না। পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর আত্ম-সামাজিক উন্নয়নের মিশন বাস্তবায়নে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের পরামর্শে নতুন গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ কাজ করবে।
কোন জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা হবে না, নতুন গঠিত রাঙামটি পার্বত্য জেলা ও প্রধান মন্ত্রী তারেক রহমানের ওপর আপনারা আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন।
তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিষ্ট সরকারের লোকজন রাঙ্গামাটির অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান ধংস করে দিয়ে গেছে, যেমন কুটির শিল্প (বিসিক) কিছুই নাই, ৮৫ জন জনবলের মধ্যে মাত্র ১৬ জন আছে। এধরনের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তরিত বিভাগ সমুহ পর্যায় ক্রমে জেলার উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা হবে।
অন্য জনগোষ্ঠীর ন্যায় বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মানউন্নয়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার প্রতিশ্রুতি দেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মূখপাত্র নির্মল বড়ুয়া মিলন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার কে পার্বত্য অঞ্চলের বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠী পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বৈষম্যহীন ভাবে জেলার সকল জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে প্রদান করা হয়, এবার থেকে একই ভাবে যেন জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যদের প্রতি সু-নজর দেয়া হয়।
এছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (১৯৮৯ সনের ১৯ নং আইন) এর অধিনে জেলার অন্যান্য জনগোষ্ঠীর ন্যায় বড়ুয়া জনগোষ্ঠীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলন অনুরোধ জানান।

এসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথেরো,উপদেষ্টা সমরজিত বড়ুয়া,কেন্দ্রীয় কমিটির অরবিন্দ্র বড়ুয়া, রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি উদয়ন বড়ুয়া, নয়ন বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, অর্থ সম্পাদক ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, রাঙ্গামাটি পৌর কমিটির সভাপতি শিপু রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া, অর্থ সম্পাদক রনি বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি বড়ুয়া, নিবার্হী সদস্য শিমুল বড়ুয়া, কাউখালী উপজেলা কমিটির সভাপতি সাগর বড়ুয়া, সহ-সভাপতি সাধন চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নিপন কান্তি বড়ুয়া, কৃষি বিষয়ক সম্পাদক বাবু বড়ুয়া (২), নিবার্হী সদস্য পীষুশ কান্তি বড়ুয়া, উত্তম বড়ুয়া, পূর্ণিম বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, সুজন বড়ুয়া, কবিতা বড়ুয়া, মাচিং মারমা, সুকান্ত বড়ুয়া, জীবণ বড়ুয়া, আন্না বড়ুয়া, টিটু বড়ুয়া, দুলা বড়ুয়া, ইলু বড়ুয়া, মাধু বড়ুয়া, স্বপনা বড়ুয়া, রিমা বড়ুয়া, অরবিতা বড়ুয়া ও রনি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) কে সম্মাননা স্মারক প্রদান ও শুভেচ্ছা বিনিময় শেষে রাঙ্গামাটি শহরের আসামবস্তীস্থ পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২০ আগস্ট রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)কে চেয়ারম্যান করে ১৫ সদস্যের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হলেন : শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মানুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রজ্ঞাপনে ২০২৪ সালে গঠিত পরিষদ বাতিল করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions