শিরোনাম
কাপ্তাইয়ে জেলা পরিষদ চেয়ারম্যান দীপেন তালুকদারকে সংবর্ধনা: যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা রাঙ্গামাটিতে ১০ ঘণ্টায় হারানো আইফোন উদ্ধার করে পর্যটকের হাতে তুলে দিলো ১৮ এপিবিএন সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বাকস্বাধীনতা হরণের ব্যাপক ঝুঁকি রয়েছে: টিআইবি ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, দেশের স্বার্থবিরোধী হলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত : চিফ হুইপ খাগড়াছড়িতে আগুনে ওষুধের গোডাউনসহ পাঁচ দোকান পুড়ে ছাই রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের জলকপাট খুলে আবারও ছাড়া হচ্ছে পানি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা

কাপ্তাইয়ে জেলা পরিষদ চেয়ারম্যান দীপেন তালুকদারকে সংবর্ধনা: যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুকে কাপ্তাইয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা মিলনায়তনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা, জেলা পরিষদ সদস্য মো. ফারুক আহমেদ সাব্বির, শাশ্বত চাকমা এবং শ্রীমতি নন্দিতা দাস।

​বক্তারা বলেন, কাপ্তাইয়ের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিশেষ করে পাহাড়ি ও দুর্গম এলাকার মানুষের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের নানা সমস্যার কথা তুলে ধরে সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার এবং নৌপথে নিরাপদ যাতায়াতের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে পর্যটন খাতের উন্নয়ন করা হলে স্থানীয় জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং এলাকার অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধনার জবাবে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু কাপ্তাই উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কাপ্তাইয়ের মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় আমি অভিভূত। উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, পর্যটনসহ সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের জীবনমান উন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।তিনি দলমত নির্বিশেষে এলাকার সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে কাপ্তাইয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের যেকোনো সমস্যা ও দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions