শিরোনাম
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ রাঙ্গামাটির পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে পিসিসিপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদেশি মদসহ আটক-২ রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে বাজার শেড দখলমুক্তের দাবি ব্যবসায়ীদের জামিন আদেশ জালিয়াতিতে ভয়ংকর সিন্ডিকেট জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটিতে রাতভর ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমানের একটি ইরানের হামলায় একটি ডানা হারিয়েছে। এই যুদ্ধবিমানটি ‘ওয়ারথগ’ নামেও পরিচিত। এ ছাড়া প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে এসব বিমান আবারও কাজে ফিরিয়ে নেয়া হয়। সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবস এক্সে দেয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, ইরানের হামলার সময় জর্ডানে অবস্থিত মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি রক্ষায় মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছোড়ে। জ্যাকবস লিখেছেন, এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালায়। এরপর ইরান রাতভর এই হামলা চালায়। ইরানের একটি হামলায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু হওয়ার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ওই হামলা চালিয়েছিল। এর জবাবে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, তারা আটটি তেলবাহী জাহাজ এবং দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিটিও ছিল। জ্যাকবসের ভাষ্য অনুযায়ী, ইরানের পাল্টা হামলার সময় জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোও হামলার আওতায় আসে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions