শিরোনাম
হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার চাঁদাবাজির রিমোট বিদেশে খাগড়াছড়িতে দুই স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নিতে সাংসদ ওয়াদুদ ভূইয়ার সুপারিশ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার, চোলাই মদ উদ্ধার

নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসবিরোধী আকস্মিক অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের বটতলা, আদর্শনগর, নিমাইকাশারি ও বাগমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি চলে দুই ঘণ্টারও বেশি সময় ধরে।

‎অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকসহ জেলা পুলিশ, সিদ্ধিরগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions