শিরোনাম
বান্দরবানের থানচিতে প্লাস্টিক বর্জন করে দেশীয় কুটির শিল্প রক্ষার আহ্বান পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন ওয়াদুদ ভূইয়া ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, লাইভে এসে যা বললেন আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সরাসরি রাজনীতিতে যুক্ত নয় শেখ রেহানা- দ্য ওয়ালকে শেখ হাসিনা আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১ বিরোধী দলের উসকানিতে পা দেবে না বিএনপি,মোকাবিলা করবে কৌশলে ধর্মীয় ইস্যুতে সরব, রাজনীতিতে সতর্ক থমকে নতুন ইসলামি জোট,হেফাজতে ইসলাম কোন পথে খারকিভে ১৭০০ ইউক্রেনীয় সেনাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী! ছড়িয়ে পড়া ‘বিয়ের তারিখ’ নিয়ে মুখ খুললেন পূজা চেরী

বান্দরবানের থানচিতে প্লাস্টিক বর্জন করে দেশীয় কুটির শিল্প রক্ষার আহ্বান

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখা হয়েছে

বান্দরবান:- প্লাস্টিক জাতীয় ব্যবহার বর্জন করে নিজ হাতে তৈরি দেশীয় পন্য বাঁশ, বেত,প্লুন জাতীয় কুটির শিল্পের পণ্য ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বান্দরবানের সমাজ সেবা বিভাগের উপ- পরিচালক কোর্স উপদেস্টা মিল্টন মুহুরী।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর হাতে তৈরি কুটির শিল্পের পণ্য শুধু তাদের জীবিকার মাধ্যম নয়, এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। দেশীয় এসব শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বান্দরবানের থানচি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও কোর্স উপদেস্টা মিল্টন মুহুরী। সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সত্যজিৎ মজুমদার, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার মো. আমীর হোসেন।আদিবাসী শিল্প আবিষ্কার

সভাপতি বক্তারা ইউএনও আল ফয়সাল বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী করে গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। নিজেদের তৈরি পণ্য ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করা গেলে একদিকে যেমন দেশীয় কুটির শিল্প রক্ষা পাবে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের মাঝে প্রশিক্ষণ সনদ ও প্রয়োজনীয় উপকরণ ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions