শিরোনাম
বান্দরবানের থানচিতে প্লাস্টিক বর্জন করে দেশীয় কুটির শিল্প রক্ষার আহ্বান পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন ওয়াদুদ ভূইয়া ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, লাইভে এসে যা বললেন আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সরাসরি রাজনীতিতে যুক্ত নয় শেখ রেহানা- দ্য ওয়ালকে শেখ হাসিনা আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১ বিরোধী দলের উসকানিতে পা দেবে না বিএনপি,মোকাবিলা করবে কৌশলে ধর্মীয় ইস্যুতে সরব, রাজনীতিতে সতর্ক থমকে নতুন ইসলামি জোট,হেফাজতে ইসলাম কোন পথে খারকিভে ১৭০০ ইউক্রেনীয় সেনাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী! ছড়িয়ে পড়া ‘বিয়ের তারিখ’ নিয়ে মুখ খুললেন পূজা চেরী

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন ওয়াদুদ ভূইয়া

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে।

রবিবার ( ৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন পার্বত্যাঞ্চল বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলালউদ্দিন, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, রাঙ্গামাটি আসনের দীপেন দেওয়ান, চট্টগ্রাম-১২ আসনের মোহাম্মদ এনামুল হক, যশোর-২ আসনের মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সরকারের কর্মকাণ্ডে সংসদীয় নজরদারি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions