রাঙ্গামাটিতে অবৈধ দেশীয় মদ তৈরির কারখানায় বিজিবির অভিযান, সরঞ্জামসহ মদ জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবৈধ দেশীয় মদ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম, তৈরি মদ ও কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালসের নেতৃত্বে এবং নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি জানায়, কাপ্তাই ব্যাটালিয়নের অধীন কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বৈরাগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি, ৩ বোতল রাসায়নিক উপকরণ এবং ৩০ লিটার তৈরি দেশীয় মদ জব্দ করা হয়।
এছাড়া প্রায় ১ হাজার ৫০০ লিটার মদ তৈরির জন্য সংরক্ষণ করা কাঁচামালও জব্দ করা হয়েছে। জব্দ করা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা মদ ও মদ তৈরির সরঞ্জাম পুলিশ কর্তৃক ধ্বংস এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions