
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কের চন্দ্রঘোনা এলাকায় অভিযান চালিয়ে সাবানা চাকমা (৩৬) ও প্রতি লাল চাকমাকে আটক করা হয়। সাবানা চাকমা রাঙামাটি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আসামবস্তী এলাকার ব্রাহ্মণটিলার মৃত সুচি মোহন চাকমার মেয়ে। বর্তমানে তিনি চট্টগ্রামের ইপিজেড ফ্রিপোর্ট এলাকায় বসবাস করেন। অপর আটক ব্যক্তি প্রতি লাল চাকমা জুরাছড়ির কাঠাতলী এলাকার ভাগ্য চন্দ্র চাকমার সন্তান।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন
পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে পৃথকভাবে ব্যাগভর্তি ১০ লিটার করে মোট ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান রুবেল জানান, পুলিশের বিশেষ অভিযানে থানার এসআই মনতাজ এবং অপর অভিযানে পিএসআই হোসাইন নেতৃত্ব দিয়ে তাদের আটক করেন।
আটক দুজনের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আজ তাদের রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।