শিরোনাম
হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া

পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়ন নিশ্চিত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের উন্নয়নের কথা বিবেচনা করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। সেই লক্ষ্যেই পার্বত্য অঞ্চলের শিক্ষা, যোগাযোগ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত ফ্রিল্যান্সিং সার্টিফিকেট, সেলাই মেশিন ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে ফ্রিল্যান্সিংসহ আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে পাহাড়ের তরুণ-তরুণীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন এবং তাদের দক্ষতা বৃদ্ধিও সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
পরে পৃথক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাঙ্গামাটি শিশু পার্কের ওয়াচ-টাওয়ার ও রাঙ্গামাটি জেলা পরিষদের ই-লার্নিং সেন্টার উদ্বোধন করেন। এছাড়া খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে মহাপুরম খালের ওপর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সেতু উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions