শিরোনাম
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির

রাঙ্গামাটিতে মিলল বিরল সাপ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ‘হোয়াইট-বার্ড কুকরি’, যা স্থানীয়দের কাছে ‘পাকড়া উদয়কাল সাপ’ নামে পরিচিত। এ সাপটি সম্পূর্ণ নির্বিষ ও বিরল প্রজাতির। সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের পেপার মিল এলাকায় কেপিএম ১ নম্বর গেটের নিরাপত্তাকর্মীর অফিস থেকে এটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই নিরাপত্তাকর্মী প্রথমে একটি সাপ দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করেন। পরে স্থানীয়দের মাধ্যমে সাপটির খবর পান ওয়াইল্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের কাপ্তাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি ইমরান হোসেন ইমন। তিনি ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। ইমরান হোসেন ইমন বলেন, ‘সাপটি নির্বিষ তাই ধরতে তেমন কোনো সমস্যা হয়নি। সাপটি বিরল প্রজাতির। এটিকে বাঁচিয়ে রাখা খুবই প্রয়োজন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এটি বন বিভাগে হস্তান্তর করার।’

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, ‘আমরা সাপটি গ্রহণ করেছি। তার সুস্থতা দেখে বনে অবমুক্ত করা হবে।’

পরিবেশবিদদের মতে হোয়াইট-বার্ড বা হোয়াইট-বার্ড কুকরি সাপ সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাহাড়ি ও বনাঞ্চলে বেশি দেখা যায়। বিশেষ করে হিমালয়ের পাদদেশ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বনাঞ্চলে এদের উপস্থিতি বেশি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions