অবশেষে জেলে ইমরান খানের সঙ্গে দেখা, তবে বেরিয়ে এসে নীরব বোন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অবশেষে দীর্ঘ সময় পর পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে তার বোন নোরিন নিয়াজি মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দেখা করেছেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট (এসসি) পিটিআই প্রতিষ্ঠাতাকে পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ দেয়ার নির্দেশের পর নোরিনকে কারাগারে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। খবর ডনের।
তোশাখানা উপহারের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান। ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলা, যা আল-কাদির ট্রাস্ট মামলা নামেও পরিচিত, এতে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন।Executive Branch

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দী হওয়ার পর ইমরান খানের পরিবারের সদস্য, আইনজীবী ও অন্যান্য সহযোগীদের সঙ্গে মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে দুবার সাক্ষাতের অনুমতি দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে গত কয়েক মাস ধরে ইমরান খানকে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছিল।

মঙ্গলবার অবশ্য নোরিন নিয়াজিকে কারাগারে প্রবেশের অনুমতি দেয়া হয়। চলতি বছরে এই প্রথম তিনি ইমরানের সঙ্গে দেখা করলেন। এদিন কারাগারে পৌঁছানোর পর পুলিশ তাকে ৫ নম্বর গেট দিয়ে ভেতরে পাঠায়।
কারাগার সূত্রের বরাতে জানা গেছে, কারাগারের একটি কনফারেন্স কক্ষে ইমরানের সঙ্গে নোরিনের সাক্ষাৎ হয়। সেখানে তারা ইমরানের শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। তবে ইমরান খানের সঙ্গে দেখা হওয়ার সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি নোরিন।
ডন জানিয়েছে, ইমরান খানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না, এই শর্ত ছিল।সংবাদ সাবস্ক্রিপশন

এদিকে ইমরানের অন্য দুই বোন আলিমা খানুম ও ডা. উজমা খানুম এবং তার চাচাতো ভাই কাসিম জামানকে আদিয়ালা রোডের দাহগাল নাকা এলাকায় থামিয়ে দেয়া হয়েছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে। ওই স্থানটি একটি নিরাপত্তা চৌকি ও সড়কের সংযোগস্থল।
খাইবার পাখতুনখোয়ার জ্যেষ্ঠ প্রাদেশিক মন্ত্রী মীনা খান এবং পিটিআই নেতা খালিদ ইউসুফ চৌধুরী ও শহিদ খাটকও ফ্যাক্টরি চেকপয়েন্টে উপস্থিত ছিলেন। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল।

অন্যদিকে, ইমরানের স্ত্রী বুশরা বিবিও মঙ্গলবার কারাগারের কনফারেন্স কক্ষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকে বুশরার স্বাস্থ্য ও আইনি বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে তার সন্তান মুসা ও মুবাশশারা মানেকা এবং ননদ মেহরুননিসাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ (মঙ্গলবার) পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions