শিরোনাম
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ রাঙ্গামাটির পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে পিসিসিপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদেশি মদসহ আটক-২ রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে বাজার শেড দখলমুক্তের দাবি ব্যবসায়ীদের জামিন আদেশ জালিয়াতিতে ভয়ংকর সিন্ডিকেট জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর এই প্রথম কৌশলগত বিমানঘাঁটিটিতে এ ধরনের হামলার ঘটনা ঘটল। হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামরিক বিশ্লেষকদের ধারণা, হামলার মাত্রা ও প্রয়োজনীয় সক্ষমতা বিবেচনায় এটি ইসরায়েলের চালানো হামলা হওয়ার সম্ভাবনাই বেশি। এ খবর দিয়েছে আল জাজিরা অনলাইন।News

ইদলিব ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক কামাল আবদো জানান, সিরিয়ার আকাশে সামরিক বিমান দিয়ে এত বড় পরিসরে হামলা চালানোর মতো সক্ষমতা ইরান বা তাদের মিত্রদের নেই। তিনি উল্লেখ করেন, সিরিয়ার নিজস্ব কার্যকর কোনো বিমানবাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় দেশটি তাদের আকাশসীমা সুরক্ষিত রাখতে বা সরাসরি কোনো জবাব দিতে পারছে না। অস্ত্রের জন্য দামেস্ক রাশিয়া ও তুরস্কের সাথে আলোচনা চালালেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র আর্থিক সংকট।

বিশ্লেষকদের মতে, হামলাটির সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন ও তুর্কি প্রেসিডেন্টের মধ্যকার ফোনালাপ এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন দূতের বৈঠকের মাত্র কয়েক ঘণ্টার মাথায় এই হামলা হলো। এর মাধ্যমে ইসরায়েল মূলত তুরস্ক ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে একটি শক্ত বার্তা দিতে চাইছে যে তারা পুরো অঞ্চলের গতিবিধির ওপর সতর্ক নজর রাখছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions