শিরোনাম
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ রাঙ্গামাটির পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে পিসিসিপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদেশি মদসহ আটক-২ রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে বাজার শেড দখলমুক্তের দাবি ব্যবসায়ীদের জামিন আদেশ জালিয়াতিতে ভয়ংকর সিন্ডিকেট জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল রিধিকা রিধি। শনিবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় এ ঘটনা ঘটে। আত্মহত্যার আগে প্রেমিকের সঙ্গে কথাকাটাকাটি ও ঝগড়াঝাটি হয়। পরে তার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে রিধির মরদেহ পাই। তার মা ও পরিবারের সদস্যদের তথ্যমতে, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিয়েছি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রিধির পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য নেয়া হচ্ছে। একইসঙ্গে তার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক ও মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরবর্তী সময়ে অভিনয়েও নিয়মিত কাজ করেন। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী। রিধির অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য। রিধি মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions