শিরোনাম
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ রাঙ্গামাটির পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে পিসিসিপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদেশি মদসহ আটক-২ রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে বাজার শেড দখলমুক্তের দাবি ব্যবসায়ীদের জামিন আদেশ জালিয়াতিতে ভয়ংকর সিন্ডিকেট জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল আজ (সোমবার) ঢাকায় আসছে। দুই দিনের সফরে প্রতিনিধিদলটি সরকারের বিভিন্ন পর্যায় ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবে।
দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ঢাকায় আসছে ভারতের এই বাণিজ্য প্রতিনিধিদল। একই সময়ে গত দুই বছরে উভয় দেশের আরোপিত বন্দরসংক্রান্ত বিধিনিষেধের কারণে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্যই প্রতিনিধিদলটির এ সফর।
সফরের প্রস্তুতির জন্য ভারতের একটি অগ্রবর্তী দল এরই মধ্যে ঢাকায় অবস্থান করছে। সফরকালে প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবে।

এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করবে প্রতিনিধিদলটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদলটি।প্রবাসীদের তথ্য

এই দলে গডরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, গদরেজ কনজ্যুমার প্রোডাক্টস, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম এবং অ্যাপোলো হাসপাতালসহ দেশটির বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এর মধ্যে ভারতে বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার। ভারতের শিল্প ও বাণিজ্য মহলের হিসাবে, দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ।
সফরে বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো, অশুল্ক বাণিজ্য বাধা কমানো এবং সীমান্ত অবকাঠামোর উন্নয়নসহ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

 

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions