শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম

রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় প্রতিবেশী এক যুবকের ছুরিকাঘাতে পঞ্চম শ্রেণির ছাত্র রূপন চাকমা (১২) নিহত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বপন চাকমা (২২) নামে এক যুবককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
নিহত রূপন চাকমা কাপ্তাই ইউনিয়নের ভাইবোনছড়া পাড়ার লক্ষছা চাকমার ছেলে। পড়াশোনার জন্য সে হেডম্যান পাড়ায় খালু আশেনি কুমার চাকমার বাড়িতে থাকত।
পুলিশ জানায়, সোমবার বিকেল ৫টার দিকে পানি আনতে গেলে স্বপন চাকমা তাকে একটি ঘরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। পরে গলায় ছুরিকাঘাত করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। পরে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে অভিযুক্ত স্বপন চাকমাকে আটক করা হয়।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে শিশুটির নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions