শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪০ দেখা হয়েছে

কাপ্তাই:- পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের ১ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এ রাঙ্গামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটির ঘোষণা করেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি।
এতে প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচিত করা হয়েছে দৈনিক আজাদী ও দৈনিক ইত্তেফাকের কাপ্তাই প্রতিনিধি এবং রুপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী মোশাররফ হোসেনকে। এছাড়া কমিটিতে সভাপতি হিসাবে মনোনিত হয়েছে দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোন এর কাপ্তাই প্রতিনিধি মো: কবির হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং দৈনিক গিরিদর্পনের কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি : আলমগীর কবির ( দৈনিক জনতার সংবাদ) অর্থ সম্পাদক নুর হোসেন মামুন( দৈনিক শেয়ার বিজ), নির্বাহী সদস্য রবিউল হোসেন চৌধুরী রিপন, (দৈনিক সাঙ্গু), এম বাবুল (দৈনিক আলোকিত পাহাড় ও ঢাকা প্রতিদিন) এবং জয়নাল আবেদীন (দৈনিক ঘোষণা)

এদিকে এদিন কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি। এসময় তিনি বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ, সাংবাদিকরা সততা, দক্ষতা, মেধা এবং নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন। মুলধারার সাংবাদিকরা একসাথে থাকলে কোন অপ-সাংবাদিকতা কিছু করতে পারবে না।

কাপ্তাই প্রেসক্লাবের বিগত কমিটির সভাপতি কবির হোসেন এর সভাপতিত্বে বিগত কমিটির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবু এবং ক্রীড়া ধারাভাষ্যকার ওসমান গনির সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সহ সভাপতি , রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার এবং সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের বিগত কমিটির যুগ্ম সম্পাদক আলমগীর কবির, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য মংচাই মারমা, স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন।
অনুষ্ঠানের শুরুতেই কাপ্তাইয়ের মরহুম সাংবাদিক আবুল কালাম আজাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions