শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৮ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৫) নামে এক তরুণকে ধাওয়া করে গুলি করেছে কয়েকজন অস্ত্রধারী। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরাফাতকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা জানান, তার মুখে গুলি লেগেছে। তবে আঘাত গুরুতর নয়। পরে চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মদুনাঘাট বাজার এলাকা থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় পৌঁছালে তাকে ধরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তবে পুলিশের উপস্থিতির আগেই হামলাকারীরা সেখান থেকে সরে যায়। দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, গুলির শব্দ শুনে এবং স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।সংবাদ সাবস্ক্রিপশন

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এসআই আলাউদ্দীন তালুকদার বলেন, প্রতিপক্ষের লোকজন শর্টগানের গুলি করলে আরাফাত আহত হন। তার মুখে গুলি লাগে। তবে আঘাত গুরুতর নয় এবং শরীরের অন্য কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions