শিরোনাম
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১০০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ির মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৬ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬২ মিলিমিটারের বিদেশি পিস্তল, ৭.৬২ মিলিমিটারের ৭ রাউন্ড তাজা গুলি এবং ভারতীয় ১০ কার্টন পেট্রোন সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ২৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) ও সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল অভিযান চালায়।

এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যদের গতিবিধি টের পেয়ে কালো রঙের একটি ব্যাগ ফেলে পাহাড়ে পালিয়ে যায় দুই সন্ত্রাসী। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ৭.৬২ বোরের বিদেশি পিস্তল, পিস্তলের ৭ রাউন্ড তাজা গুলি ও ১০ কার্টন ভারতীয় পেট্রোন সিগারেট জব্দ করা হয়।

জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সীমান্তে নিরাপত্তার পাশাপাশি মাদক চোরাচালান ঠেকাতে তৎপর রয়েছে। তারই ফলশ্রুতিতে এই সফল অভিযান। মাদক, অস্ত্র, গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions