শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বঙ্গভবন ছেড়েছেন সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। আজ রোববার দুপুর ২ টা ২৪ মিনিটে তিনি রাজধানীর গুলশানের উদ্দেশে সপরিবারে বঙ্গভবন ত্যাগ করেন।

বঙ্গভবন ও সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্ট চাইলে দায়িত্ব ছাড়ার পর আরও এক মাস বঙ্গভবনে অবস্থান করতে পারেন। তবে পদত্যাগের পরপরই মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি শুরু করেন। কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে স্থানান্তর করা হচ্ছিল। ইতিমধ্যে ওই বাসভবনের পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কারকাজও সম্পন্ন হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে গত শুক্রবার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি বাইপাস সার্জারি হওয়ার পর ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক জটিল রোগে আক্রান্ত হন তিনি। এর ফলে তিনি মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions