শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৯১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে নতুন ভাইস-চ্যান্সেলর(ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকালে সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রির অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে আগামী চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে ড. জয়নুল আবেদীন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো জানানো হয়, উক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। বিশ^বিদ্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে বিশ^বিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রফেসর ড. আতিয়ার রহমান। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন ভিসির পদত্যাগের পর ২০২৫ সালের ১০ জানুয়ারি নিয়োগপ্রাপ্ত হন। চলতি বছরের ৫ মে বিশ^বিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ভিসির বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ, স্বজনপ্রীতি ও জামাতিকরণের অভিযোগ তুলে অতিসত্ত্বর তাঁর অপসারণের দাবি তুলে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions