শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৬৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ২৫ দশমিক ৫০০ লিটার চোলাইমদসহ দুই মাদককারবারী, এক ইয়াবা কারবারি, তিন মাদকসেবী ও দুইজন জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম’র নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী ও রিজার্ভ বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মাদককারবারী কাঞ্চন দাস (৩৫), অংকিতা চাকমা (৩৫) ও সাজ্জাদ (২২)। এছাড়া মাদকসেবনের অভিযোগে নিয়তী রঞ্চন (৩২), লিটন চাকমা (২৬) ও অনুজ চাকমা (২৫)কে আটক করা হয়।
অভিযানে আরও গ্রেফতার করা হয় জিআর পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামী মোঃ সাইদুল (২০) ও মোঃ ইসমাইল হোসেন (৩৩)কে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions