শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী ও মাদককারবারীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ মে ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রিজার্ভ বাজার, ওয়াপদা কলোনী, ওন্দামিয়া পাহাড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,

১। মোঃ লিটন, পিতা- নূরন্নবী, সাং- ওন্দামিয়া পাহাড়, বিজিবি রোড, রাঙ্গামাটি পর্যটন এলাকা। তিনি জিআর নং-১২২, ধারা ৩৮১ দণ্ডবিধির মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

২। মোঃ আবু কালাম (৪২), পিতা- মৃত শুক্কুর আলী, সাং- প্রধান সড়ক পূর্বপাশ, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি। তিনি সিআর নং-৪৪/২৬, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

৩। প্রসেনজিৎ দাস (২৯), পিতা- প্রফুল্ল দাস, মাতা- মৃত মিতালী রাণী দাস। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শামুকগ্রামে হলেও বর্তমানে রাঙ্গামাটির তবলছড়ি এলাকার ওয়াপদা কলোনীতে বসবাস করতেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলাসহ বিভিন্ন ফৌজদারি মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রসেনজিৎ দাসের বিরুদ্ধে রাঙ্গামাটি সদর থানায় হত্যা চেষ্টা, মাদক ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions