শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৭২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে হেগেরা চাকমা (লেত্তবাপ) নামে এক যুবক নিহত হয়েছেন। হত্যার প্রতিবাদে আগামী ১১ মে দিঘীনালা–বাঘাইছড়ি–সাজেক সড়কে অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।রাঙ্গামাটির পুলিশ সুপারও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার (৯ মে) ভোরের দিকে মারিশ্যা-দিঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি শুকনোছড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির মুখে তিনি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান।
স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফ (প্রসিত) এর “কালেক্টর” হিসেবে পরিচিত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের কোনো সশস্ত্র গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।


ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন বলেও জানা গেছে।
খবর পেয়ে সাজেক থানার আওতাধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগে বলে জানিয়েছে পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি।”
হত্যাকাণ্ডের পেছনে আঞ্চলিক আধিপত্য বিস্তার, সাংগঠনিক বিরোধ নাকি পূর্বশত্রুতা রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে আগামী ১১ মে দিঘীনালা–বাঘাইছড়ি–সাজেক সড়কে অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাজেকের উজো বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচির ঘোষণা দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions