শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ওয়াদুদ ভুইয়া ও সাচিং প্রু জেরী

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৮২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘রিজেন্ট বোর্ড’-এর সদস্য হিসেবে জাতীয় সংসদের দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মনোনয়ন প্রদান করেছেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে গত (৪ মে) তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত দুই সংসদ সদস্য হলেন খাগড়াছড়ি আসনের সাংসদ আবদুল ওয়াদুদ ভুইয়া ও বান্দরবান আসনের সাংসদ সাচিং প্রু জেরী।

সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ধারা ১৮(১)(ঘ) অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে এই দুই সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই মনোনয়নের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ (ভিসি) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্পিকারের একান্ত সচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions