শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪৩ দেখা হয়েছে

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি (রাঙ্গামাটি):- রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, স্থানীয় সমস্যাবলি গণমাধ্যমে তুলে ধরা এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জানা যায়, পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সময়োপযোগী করতে নতুন করে কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রেসক্লাবের সাংগঠনিক পরিধি বৃদ্ধি ও নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে নতুন দুই সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুষ্পমোহন চাকমা, সহ-সভাপতি সুজন কুমার তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক অসীম চাকমা, অর্থ সম্পাদক মনু মার্মা এবং সদস্য হিসেবে রয়েছেন মোঃ আজগর। এছাড়াও নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ মোজাফফর আহমেদ আফজাল ও প্রণয় জ্যোতি দেওয়ান।
সভায় বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলের দুর্গম উপজেলা বিলাইছড়িতে সাংবাদিকতা পেশা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও স্থানীয় সাংবাদিকরা এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিভিন্ন সামাজিক ইস্যু গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি পুষ্পমোহন চাকমা বলেন, “বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও সক্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং স্থানীয় সমস্যাগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।”
সাধারণ সম্পাদক অসীম চাকমা বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করবে। পাশাপাশি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও উৎসাহ প্রদানের দিকেও গুরুত্ব দেওয়া হবে।”
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions