শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির লংগদুতে গ্রাহকের কোটি টাকা নিয়ে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী উধাও

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৩৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক মো.রাসেল গ্রাহকদের কোটি টাকা নিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ উঠেছে।

গত ৪ মে (সোমবার) থেকে ব্যাংকিং আউটলেটে তালা ঝুলিয়ে তিনি উধাও হন। স্থানীয় গ্রাহকদের দাবি, জালিয়াতির মাধ্যমে তিনি প্রায় ৫ থেকে ৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, তারা নিয়মিত ব্যাংকে এসে টাকা জমা দিতেন এবং ব্যাংক থেকে জমাকৃত টাকার রিসিভও বুঝে নিতেন। কিন্তু প্রকৃতপক্ষে রাসেল সেই টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিতেন। এবং ভূয়া মানি রিসিপ্ট গ্রাহকদের দিতেন,অনেক সময় মৌখিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে গ্রাহকের টাকা ব্যক্তিগত ব্যবসায়ও ব্যবহার করত। গত সোমবার থেকে ব্যাংকের শাখায় তালা ঝুলতে দেখে এবং এজেন্টের ফোন বন্ধ পেয়ে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেশ কয়েকজন গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ব্যাংকে এসে টাকা জমা দিয়েছি, আমাদের কাছে রিসিভ আছে। কিন্তু এখন শুনছি আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আমাদের কাছে জমা রশিদ রয়েছে। সারা জীবনের সঞ্চয় নিয়ে রাসেল পালিয়ে গেছে।

এ বিষয়ে লংগদু বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাসেম মেম্বার জানান, “আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে রাসেল গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমরা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। গ্রাহকদেরকে ধৈর্য ধরতে হবে, আশা করছি ব্যাংক কর্তৃপক্ষ একটা সমাধান করবেন।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের রাঙামাটি জেলা শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে কর্মকর্তা জনাব আশরাফুল জানান, ব্যাংকিং নিয়মানুযায়ী যাদের বৈধ লেনদেন ও অ্যাকাউন্টে টাকা জমা আছে, তাদের ভয়ের কিছু নেই; তারা টাকা ফেরত পাবেন। তবে ব্যাংকিং সিস্টেমের বাইরে কোনো প্রকার ব্যক্তিগত লেনদেন বা নিয়মবহির্ভূত লেনদেনের দায়ভার ব্যাংক কর্তৃপক্ষ গ্রহণ করবে না।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে,তিনি জানান যে আমরা অবগত আছি। তবে এখন পর্যন্ত অভিযোগ নিয়ে কেউ আমাদের কাছে আসে নাই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions