শিরোনাম
শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ সাইড লাইন থেকে আর গোল দেয়া যাবেনা, প্রধান মন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ট্রেন চালু করে দিয়েছে—দীপন তালুকদার দীপু বিবাহ বিচ্ছেদ পরবর্তী সন্তানের অভিভাবকত্ব: বাস্তবতা ও আইনি অনুসন্ধান পাহাড়ের সাংবাদিকতা: কষ্ট আছে, ঐক্য কোথায়? ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক ‎বান্দরবানে ইয়াবাসহ আটক-২ আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর ছড়ানোর নেটওয়ার্ক শনাক্ত, ২৯ অ্যাকাউন্ট বন্ধ দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অপহরণ: ৬ পাহাড়ি যুবক

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩০৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে ৬ জন পাহাড়ি যুবককে অপহরণ করা হয়েছে। দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের অজলচুগ আমতলা এলাকায় থেকে তাদের অপহরন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে বাঘাইহাট এলাকা থেকে ব্যক্তিগত কাজ শেষে ফেরার পথে তাদের অপহরণ করা হয়। এই অপহরনের জন্য ইউপিডিএফ (প্রসিত) কে দায়ী করলেও তারা এই অপহরনের সাথে জড়িত নয় বলে দাবী করেছে।
অপহৃতদের মধ্যে রয়েছেন আশাপ্রিয় চাকমা (২৯), পিন্টু চাকমা (২৬), কালায়ে চাকমা (৩১), সুমন চাকমা (২৩), কুশল চাকমা ওরফে রকেট (৩৫) এবং অপর এক যুবক, যার নাম এখনও জানা যায়নি।
পরিবারের সদস্যরা জানান, অপহৃতদের মধ্যে পিন্টু চাকমা ও কালায়ে চাকমা পেশাদার মোটরসাইকেল চালক। কুশল চাকমা (রকেট) পূর্বে ইউপিডিএফের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেলেও, অন্যরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যায় তাদের ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions