শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৬৫ দেখা হয়েছে

ডেস্ক রর্পাট:- মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রথম সপ্তাহেই মার্কিন সামরিক বাহিনী নজিরবিহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের উচ্চপদস্থ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানি প্রতিশোধমূলক অভিযানে এ পর্যন্ত অন্তত ২০০ মার্কিন সেনা নিহত এবং ৩ হাজারেরও বেশি আহত হয়েছে।

এই গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ এখন আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, গত সাত দিনে আমেরিকার ১৫৩টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম এবং ২৩টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া ৩৭টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পাশাপাশি এ অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন অস্ত্রভাণ্ডারের প্রায় ৪৩ শতাংশই বিলীন হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে গুপ্তহত্যার মাধ্যমে এই সংঘাতের সূচনা করে মার্কিন-ইসরায়েলি জোট। একই সময়ে দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো হামলায় ১৭০ জন স্কুলশিক্ষার্থী নিহতে ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ এর আওতায় এ পর্যন্ত ৫৮ দফা হামলা চালিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions