শিরোনাম
কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন পাকিস্তানের অনুরোধে মুহূর্তে বদলে গেলেন ট্রাম্প, ইসলামাবাদের লাভ, ভারতের জন্য কী বার্তা ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের দাপুটে জয় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান ও বাংলাদেশ, ভুল তথ্যের বিরুদ্ধে ইরানী দূতাবাসের সতর্কতা

রাঙ্গামাটির সর্বত্র হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২২৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে স্থানীয় পেট্রোল পাম্পগুলো। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে শহরের বিভিন্ন পাম্প ও খুচরা দোকানে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহী, অটোরিকশা চালকসহ সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরপরই শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করেন চালকরা। অনেক জায়গায় মোটরসাইকেল ও অটোরিকশার দীর্ঘ লাইন দেখা গেলেও সংশ্লিষ্টরা তেল বিক্রি বন্ধ রাখায় অপেক্ষার পরও অনেকে তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিার রাতেও রাঙ্গামাটিতে জ্বালানি তেলবাহী গাড়ি প্রবেশ করেছে। ফলে স্থানীয় পাম্পগুলোতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে বলে জানা গেছে। এরপরও হঠাৎ করে তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী পরিকল্পিতভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাকে তারা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

এ বিষয়ে সচেতন মহল অবিলম্বে রাঙ্গামাটি জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

এদিকে, বাঘাইছড়ি উপজেলায় শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে তেল নিতে উপচে পরা ভিড় এবং যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। পাম্প মালিকদের দাবী চট্টগ্রামে ডিপু থেকে তারা পর্যপ্ত তেল পাচ্ছে না। চট্টগ্রাম থেকে খালি ড্রাম ফেরত পাঠানো হয়েছে। এদিকে গ্রাহক পর্যায়েও তেল সংগ্রহের তীব্র প্রতিযোগীতা চলছে চাহিদার তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করতে পাম্প গুলোতে ভিড় করছে। বিভিন্ন পাম্প গুলোতে গিয়ে দেখা যায় বড় বড় কন্টেইনার করে অতিরিক্ত তেল সরিয়ে নিচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যে পাম্প গুলোতে তেল সংকট দেখা দিয়েছে।

এদিকে অতিরিক্ত তেলের চাহিদার ফলে কিছু অসাধু পাম্প মালিক প্রতি লিটার তেল ৩ টাকা করে বৃদ্ধি করে বিক্রি করছে, ডিজেল ১০৭ টাকা ও অকটেন /পেট্রোল ১২৫ টাকা বিক্রি করছে। তেলের দাম বৃদ্ধির ফলে যাত্রী ভাড়াও বেড়েছে।সিএনজি মালিক সমিতির সভাপতি আলি আকবর হোসেন,উপজেলা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবী জানিয়ে তিনি দাবী করেন এভাবে চলতে থাকলে বাঘাইছড়ির জনজীবনে অস্থিরতা নেমে আসবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions