শিরোনাম
খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি রাঙ্গামাটিতে যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক? ​হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, বিকট শব্দ, নৈশভোজ থেকে সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে চট্টগ্রামে জব্বারের বলীখেলায় ‘বাঘা’ শরীফ তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন খাগড়াছড়ির মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ৫ অর্থের অভাব নয়, স্বপ্নই জিতল—বরকলে এসএসসি পরীক্ষার্থীদের পাশে পার্বত্য মন্ত্রীর মানবিক উদ্যোগ

রাঙ্গামাটি আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে জামায়াতের মনোনিত প্রার্থী এ্যাড. মোখতার আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটানিং কর্মকর্তার কাছে সশরীরে এসে মনোনয়ন প্রত্যাহার করে নেন।

জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়, মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জামায়াতের মনোনিত প্রার্থী এ্যাড. মোখতার আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ ব্যাপারে তথ্য জেলা প্রশাসক কার্যালয়ের নোটিশ বোর্ডে দেয়া হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনে এ ব্যাপারে জানানো হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় প্রতীক বরাদ্ধ দেওয়া হবে বলে জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়।

বর্তমানে নির্বাচনে লড়াইয়ে টিকে আছেন বিএনপির মনোনিত প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত প্রার্থী জসিম উদ্দিন, বিপ্লবী ওয়াকার্স পার্টির মনোনিত প্রার্থী জুঁই চাকমা, খেলাফত মজলিস এর প্রার্থী মাও. আবু বক্কর সিদ্দিক, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী অশোক তালুকদার, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং গণঅধিকার পরিষদ এর মনোনিত প্রার্থী আবুল বাশারসহ মোট ৭ জন প্রার্থী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions