শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

জানুয়ারির প্রথম ১৭ দিনে প্রবাসী আয় ২২ হাজার ৭৪১ কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৮ দেখা হয়েছে

চলতি জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৪০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।এর মধ্যে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) প্রবাসী আয় এসেছে এক হাজার ৯৫২ কোটি টাকা।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের জানুয়ারি প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছিল ১১৯ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫৬ দশমিক ৩০ শতাংশ।

অন্যদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৮১২ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই প্রবাসী আয় এসেছিল এক হাজার ৪৯৬ কোটি ৯০ লাখ ডলার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions