শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

মার্কিন মুলুকে ইতিহাসের ছাপ: খালেদা জিয়ার নামে মিশিগানে সড়ক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৫ দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।

হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও স্ট্রিট ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশে অবস্থিত এই সড়কটির নাম পরিবর্তনের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পায়। বর্তমানে কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাদের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টাতেই এই নামকরণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।

প্রবাসী কমিউনিটির নেতারা বলছেন, এটি শুধু একটি রাস্তার নাম পরিবর্তন নয়; বরং বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব ও ইতিহাসকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি প্রতীকী উদ্যোগ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো দেশে একজন বাংলাদেশি নেত্রীর নামে সড়ক নামকরণ প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়।

এর আগেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নেতার নামে সড়কের নামকরণ হয়েছে। শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়ক রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় মার্কিন মাটিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হ্যামট্রমিক শহরটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জনপদের জন্য পরিচিত। সেখানে একজন সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীর নামে সড়ক নামকরণ দুই দেশের জনগণের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশের ইতিহাস ও নেতৃত্বের গল্প পৌঁছে দিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত স্থানীয়দের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions